মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নড়াইলে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী আকাশ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এ ঘটনায় দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদী হয়ে ১৫ জুলাই রাতেই আকাশ সাহার নামে একটা মামলা করেছেন (মামলা নং ৮)।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জুলাই) কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.)-কে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি ওই দিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। একই দিন বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।

১৫ জুলাই রাতে বিক্ষুব্ধ জনতা দিঘলিয়া বাজারের অশোক স্টোর, অনুপম ফার্মেসি, তারাপদ মিস্টান্ন ভাণ্ডার, নিত্য দুলাল স্টোরসহ কমপক্ষে ১৫টি দোকান ভাঙচুর করেছে।

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা শনিবার (১৬ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি সহায়তায় রোববার (১৭ জুলাই) থেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-দোকানপাঠ ও মন্দির সংস্কারের কাজ শুরু হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ