মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা শিক্ষার্থী ফাহিম নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বছিলা থেকে মুহাম্মাদ ফাহিম তালহা (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১৭ জুলাই) বেলা ১১ টা থেকে এখন পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফাহিম মোহাম্মাদপুরের মা’ হাদুল বহুসিল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। মুহাম্মাদ সে মহিউদ্দিন মিয়ার বড় সন্তান। মো. মহিউদ্দিন মিয়া মোহাম্মাদপুরের বছিলার দয়াল হাউসিংএর ১৩ নম্বর রোডের সুলতান শাহ জামে মসজিদের পাশে থাকেন। আজ সকাল ১১ টায় ফাহিম কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

ফাহিমের বাবা মহিউদ্দিন বলেন, তারা আত্মীয়সহ সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন কিন্তু ফাহিমকে পাওয়া যাচ্ছে না। এমনকি তার মাদ্রাসার শিক্ষকদের কাছেও খোঁজ নেওয়া হয়েছে। শিক্ষকরা মাদ্রাসায় ফাহিম যায়নি বলে জানিয়েছেন।

তার বাবা আরও জানান, বাসা থেকে বের হওয়ার সময় ফাহিমের পরনে আকাশি কালারের জুব্বা ও মাথায় সাদা টুপি ছিল।

যদি কোন হৃদয়বান ব্যক্তি ফাহিমের সন্ধান পান তাহলে 01715721443, 01789625827- এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগের অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ