শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শায়খে রায়গড়ী রাহঃ স্মৃতি সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আব্দুল্লাহ উসামা: পুণ্যভূমি সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত আলেম-উলামা ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে ৬ দফায় প্রায় ৪০০ টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে "শায়খে রায়গড়ী রাহ. স্মৃতি সংসদ"।

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ মাদরাসার সাবেক দীর্ঘদিনের মুহতামিম ও খলীফায়ে মাদানী মাওলানা শেখ ইউনুস আলী রায়গড়ী'র স্মরণে নির্মিত দ্বীনী সেবামুলক এ সংগঠনটি গত ১৩ জুন ২০২২ ইং থেকে শুরু করে পর্যায়ক্রমে-

১-গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা।(ক্ষতিগ্রস্ত উস্তাদ ছাত্র ও কর্মচারীগণ)
২-ভাদেশ্বর ইউনিয়নের সিলিমপুর,ফকিরটুল গ্রাম।
৩-সুনামগঞ্জের দিরাই উপজেলার টুক দিরাই, চন্ডিপুর ও সিলেট সদর উপজেলার কালারোকা।
৪- ঢাকাদক্ষিণের সুনামপুর, ইসলামপুর,নগর ও রায়গড় গ্রামের ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র লোক।
৫- গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার।
৬-সর্বশেষ গত ১৭/০৭/২০২২ ইং তারিখে শায়খে রায়গড়ী রাহ. এর স্মৃতি বিজড়িত গোয়াইনঘাট উপজেলার হাদারপার,বিছনাকান্দি মনাইকান্দির আলেম-উলামা সহ অসহায় পরিবারের মাঝে সাধ্যানুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সেবামূলক এ প্রজেক্ট সম্পন্ন করেছে।সংসদের দায়িত্বশীলরা অত্যান্ত সুশৃঙ্খল ও সুচারুরূপে উপযুক্ত ক্ষতিগ্রস্তদের হতে তাদের প্রাপ্য অনুদান পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করেছে।

প্রাপকরা তাদের এ দুর্যোগপূর্ণ মুহুর্তে শায়খে রায়গড়ী রাহঃ স্মৃতি সংসদকে পাশে পেয়ে উচ্ছাসিত,দেশে বিদেশে অবস্থানরত স্মৃতি সংসদের সম্পৃক্ত সকল দায়িত্বশীল কর্মকর্তা ও সাধারণ সদস্যদেরকে মুবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আগামী দিনেও যে কোনো পরিস্থিতিতে স্মৃতি সংসদকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

উল্লেখ্য যে, বিগত ২৮ আগস্ট ১৯৯৮ ইং সালে শায়খে রায়গড়ী রাহ. স্মৃতিচারণে প্রতিষ্ঠিত এ অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দ্বীনি প্রচার প্রসারে ওয়াজ নসিহত ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সেবামুলক কাজ করে আসছে। ভবিষ্যতেও এ কাজের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ