মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রীপুরে ১৪ বছরের কিশোরী অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুরে অপহরণ করা ৬ দিন পার হলেও এখনো উদ্ধার করা যায়নি কিশোরী রোকসানা(১৪)কে। গত ১৬ তারিখ দুপুর একটার সময় শ্রীপুর গালর্স স্কুল মোড় হইতে রোকসানাকে অপহরণ করা হয়।

এ ব্যাপারে অপহৃত কিশোরীর বোন রাজিয়া খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর শান্তিবাগ এলাকার সজিব (২২) এক ছেলে জাকির নামে এক ব্যক্তির মাধ্যমে কিশোরী রোকসানাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায়। কিশোরী নাবালিকা থাকায় বিবাহ দিবে না বলে জানিয়ে দেন কিশোরীর মা ও বোন রাজিয়া খাতুন।

এরপর ক্ষিপ্ত হয়ে সবজি ওই কিশোরীকে অপহরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। রাজিয়া খাতুন বলেন, বর্তমানে আমার বোন রোকসানা কোথায় কি অবস্থায় আছে, আমার জানা নেই। চার দিনেও আমার বোন উদ্ধার হয়নি।

এবিষয়ে শ্রীপুর থানার এসআই জিন্নাহ দৈনিক সময়ের কাগজকে বলেন, কিশোরীকে অপহরণের বিষয়ে অপহৃতের পরিবার একটি লিখিত অভিযোগ করেছে। তদন্তপূর্বক কিশোরীকে উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

-এটি