মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামি শিক্ষার অভাবেই আজ শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা বিরাজ করছে: জাসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মল্লিক ইশতিয়াক মু. আল আমিন বলেছেন, শিক্ষার সর্বস্তরের ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

গত শুক্রবার (২৯ জুলাই) দেওয়ানহাট আইবিএ মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলামি শিক্ষার অভাবেই আজ শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা বিরাজ করছে। চট্টগ্রাম মহানগর সভাপতি কারী মাওলানা দিদার মাওলার সভাপতিত্বে তারবিয়াতি প্রোগ্রামে তিনি উপরোক্ত কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার বলেন, পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক না করা দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সভাপতির বক্তব্যে কারী দিদার মাওলা বলেন, প্রস্তবিত শিক্ষানীতি বাস্তবায়িত হলে জাতি নাস্তিক হয়ে যাবে। ধর্মহীন এ শিক্ষানীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ডাক্তার আমির হোসেন, হাফেজ মাওলানা এহসান, মাওলানা গোলাম মাওলা, মুফতি আনিসুর রহমান, শফিকুল ইসলাম, মাওলানা আনোয়ারুল হক, ক্বারী মাওলানা আব্দুর রহিম, মাওলানা গোলাম মাওলা, ফয়জুল করিম ফাহাদ প্রমুক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ