শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ভোলায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় আগামীকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল-সন্ধ‍্যা হরতাল ঘোষণা করেছে ভোলা জেলা বিএনপি। ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনায় এই কর্মসূচী দেয়া হয়েছে।

এর আগে, ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরও একজন মারা গেছেন। তিনি হলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম।

আজ বুধবার (৩ আগস্ট) রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মারা যাওয়ার খবরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ নেতৃবৃন্দরা হাসপাতালে যান।

গত ৩০ জুলাই, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই আব্দুর রহিম নামের স্থানীয় এক যুবদল নেতা নিহত হন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ