মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদক মাওলানা শোয়াইবকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদকের দায়িত্ব পালন করেছেন মাওলানা শোয়াইব রশীদ মক্কী। এই সৌভাগ্য অর্জন করায় তাকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৪ আগস্ট) রাতে জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতি করেছেন বাংলাদেশে আরবি ভাষা ও সাহিত্যের প্রাণপুরুষ, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,‘স্নেহাস্পদ মাওলানা শোয়াইব উদ্দিন মক্কীর এ অর্জনে আমরা তাকে সাধুবাদ জানাই। তার এ অর্জন শুধু জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া বা কওমি অঙ্গনের জন্যে সুনাম বয়ে আনবে তা নয়, বরং সারাবিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে’।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদকের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক মাওলানা শোয়াইব রশীদ মক্কী। তিনি জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের সাবেক কৃতি ছাত্র ও  মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পি. এইচ.ডি গবেষক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ