সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

আলোর খোঁজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আমজাদ হোসেন ।।

সকাল-বিকাল-রাত্রি-দুপুর, সব বেলাতেই ভাবি;
স্বপ্ন দেখে দুচোখ বুজি,
স্বপ্ন দেখেই বাঁচি।
তারপরে হায় বিবেগ আমায় বলল কাছে ডেকে,
সারা জনম কাটিয়ো না গো স্বপ্নে বিভোর থেকে।
স্বপ্ন তোমায় পথ দেখাবে, স্বপ্ন দেখেই পথ হারাবে।

কপাল ছেয়ে ভাগ্য পেয়ে অহর্নিশি ভাবি,
আমি এক খেয়া নৌকা ভাগ্য তাহার মাঝি।
তার ইঙ্গিতে চলবো, তার ইঙ্গিতেই চলছি।
তারপরে হায় বিবেগ আমায় বলল কাছে ডেকে-
ভাগ্যের ঘোরে ডুবে থেকো না। জীবনের বাঁকে বাঁকে
কর্ম তোমায় কাঁদাবে, কর্ম-ই তোমায় হাসাবে।

পথ হারিয়ে পথ খুঁজিতে কি করা যায় ভাবি,
উপায় পানে চেয়ে শুধু জীবন পথে চলি।
পথের দিশে দেখায় যে, সে তার কথাটি ভুলি।
তারপরে হায় বিবেগ আমায় বলল কাছে ডেকে,
আলোর রেখায় পথটি দেখায়, এমন কে আছে গো বলো,
মোরা তার-ই পরে জীবন ভরে থাকবো ঋণী চলো।

জীবনে হাজারোবার পথ হারাবো
তবু আলাকে খুঁজে যাবো।
এভাবেই কোনো এক হারানো পথের প্রান্তে আমার গতিরুদ্ধ হবে!

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ