সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

অনুভূতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমজাদ হোসেন।।

তোমার চোখে শ্রাবণ ফুরোলে বোলো,
ভদ্র হয়ে ভাদ্রের অপেক্ষায়, এলোমেলো
ঝড়ের আঘাতে অনুভূতি সকল
গুছিয়ে বসতেই জানি তার দখল
সমস্ত ফাগুন জুড়ে রবে তোমার।
মাঝে পৌষ-মাঘ রসদ যোগাবার
আয়োজন সেরে দিব্যি আগুন জ্বালাবে
চৈত্র অবধি। গ্রীষ্মের তাপদাহে বিমর্ষ হয়ে
শ্রাবণের ধারায় অবিচল ধরা দেবে।
সেদিন তুমি আবারো অভিমানী হবে।
কালবোশেখী যে দাগ কেটে গেলো
সে কি আষাঢ়ে ভোলানো যায়!
তবু সেসব চাপে ভুলে থাকি
সোনালী দিনেও যে ব্যস্ত গোছাবায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ