মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ময়মনসিংহ-সিলেট রুটে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১২ দিন পর বন্ধ থাকার পর আবার ময়মনসিংহ-সিলেট রুটে চলাচল শুরু হয়েছে। তবে সিলেট-নেত্রকোনা রুটে এখনো বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জুয়েল কবির পলাশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যা থেকে সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের বাস চলাচল শুরু হয়েছে। সিলেট-নেত্রকোনা রুটে বাস চলাচল কিছু দিনের মধ্যে শুরু হবে।

শাহ মো. জুয়েল কবির পলাশ বলেন, বিকেলে হবিগঞ্জের একটি হোটেলে সিলেট, নেত্রকোনা ও ময়মনসিংহ মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনায় বসেন। আলোচনা শেষে সন্ধ্যার পর থেকে থেকে সিলেট-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর এ রুটে কয়েকটি বাস চলাচল করে। আজ থেকে এ রুটে পুরোদমে বাস চলবে।

ময়মনসিংহ জেলা মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, সিলেট মালিক সমিতি চেয়েছিল তাদের নতুন দুটি বাস সিলেট-নেত্রকোনা-কলমাকান্দা রুটে চলুক। কিন্তু নেত্রকোনা মালিক সমিতি এটি মেনে নেয়নি। তবে সিলেট থেকে নেত্রকোনার বিরিশিরি রুটে বাস চলাচলে রাজি হয়েছে তারা।

উল্লেখ্য, এর আগে সিলেট মালিক সমিতি নেত্রকোনার-কমলাকান্দায় চলাচলের জন্য নতুন দুটি বাস নামায়। তবে নেত্রকোনা মালিক সমিতির নেতারা বাস দুটি চলাচলে রাজি হয়নি। নেত্রকোনা বাস মালিক সমিতির সাথে কিশোরগঞ্জ মালিক সমিতিও যুক্ত হয়। যার ফলে গত ২ আগস্ট থেকে সিলেটের সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বাস চলাচল বন্ধ রয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ