সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

হাইকোর্টের নির্দেশে ‘র‌্যাগ ডে’ রোধে ব্যবস্থা নিলো মাউশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘র‌্যাগ ডে’র নামে নগ্নতা, ডিজেপার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন রায়ে নির্দেশে রোববার (১৪ আগস্ট) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষ, উপপরিচালক, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘র‌্যাগ ডে’র নামে নগ্নতা, ডিজেপার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশন রায়ে নির্দেশ দেওয়া হয়।

‘এমতাবস্থায়, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ‘র‌্যাগ ডে’ নামে নগ্নতা, ডিজেপার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকলাপ, গুন্ডামি ইত্যাদি অনৈতিক মূল্যবোধের অবক্ষয়মূলক কার্যকলাপ করা যাবে না। এসব কার্যকলাপ রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ