শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পিরোজপুরের মিয়ারহাট বন্দরে ৪ গোডাউন পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরের স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে ভয়াবহ আগুনে চারটি গোডাউন পুড়ে ছাই হয়েছে। এ সময় একটি তিনতলা ভবনের নিচতলার ফার্নিচার পুড়ে যায় বলে জানা গেছে। রোববার (২১ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ফারুকের প্লাস্টিক, ইব্রাহিমের রশি, মোবাইলের দোকান ও গোডাউন, শাহাদাতের স্টেশনারি মালের গোডাউন ভস্মীভূত হয়। এ সময় রিয়াজ হোসেনের বসতঘরের আসবাব পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস সূত্র।

ক্ষতিগ্রস্ত ফারুক মিয়া জানান, চারটি গোডাউনে থাকা জাল, প্লাস্টিক সামগ্রী, রশি ও অন্যান্য মালামাল ভস্মীভূত হয়েছে। এ সময় পাশের তিনতলা ভবনের আসবাব পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং আগুনের সঠিক কারণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ