মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুলাউড়ায় চা শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়কপথ অবরোধ ও ট্রেন আটকে আন্দোলন করেছেন চা শ্রমিকরা।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চৌমুহনীতে সড়কপথ অবরোধ করে শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে ওই এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ঘণ্টাখানেক আটকিয়ে রাখেন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলার কালোটি, রাঙ্গিছড়া, রাজানগরসহ কয়েকটি বাগানের সহস্রাধিক শ্রমিক কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় চা শ্রমিকরা ৩০০ টাকা মজুরি বৃদ্ধি না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের অবরোধ তুলে নিতে শ্রমিকদের সাথে আলোচনা করেন।

ঘণ্টাখানেক পর ৫টার দিকে ট্রেন ছেড়ে দেন শ্রমিকরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ