মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফরিদপুরে রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পৌরসভার রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণের অভিযোগ উঠেছে। আ. কুদ্দুস শেখ (৪৫) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

আ. কুদ্দুস শেখ বোয়ালমারী দক্ষিণ কামারগ্রামের পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক শেখের ছেলে।

মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে সরেজমিনে গিয়ে জানা গেছে, দক্ষিণ কামারগ্রামের টিপুর বাড়ি থেকে এ্যাড. জালাল উদ্দিনের বাড়ি পর্যন্ত দুইশ মিটার দৈর্ঘ্য একটি কাঁচা রাস্তার রয়েছে। সে রাস্তার আংশিক সীমানা দখল করে ৮ ফিট গভীর করে সেপটিক ট্যাংক নির্মাণ করছেন।

এ বিষয়ে রাস্তা দখলকারী আ. কুদ্দুস শেখ বলেন, আমার নিজের জমিতে এ সেপটিক ট্যাংক তৈরী করছি।

২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমির আলী শেখ বলেন, বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখবো আসলে রাস্তা দখল করে কাজ করছে কিনা।

পৌরসভার প্রকৌশলী মো. শাহিন আলম মুঠো ফোনে বলেন, রাস্তা দখল করে সেপটিক ট্যাংক করার খবর আমি জানিনা। তবে আপনার মাধ্যমে শুনতে পেরেছি, বুধবার সকালে ঘটনা স্থলে গিয়ে দেখা হবে। যদি রাস্তা দখল করে সেপটিক ট্যাংক নির্মাণ করে তাহলে মেয়র মহোদয়কে জানানো হবে। এ বিষয়ে তিনিই ব্যবস্থা গ্রহণ করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ