মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিয়েতে ২০ টাকা বকশিস নিয়ে মারামারি, বরসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর ডোমারে একটি বিয়ের অনুষ্ঠানে ২০ টাকা বকশিস দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের জামাতপাড়া এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিমা আক্তারকে বিয়ে করতে আসেন জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল তহশিলদারপাড়া এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম। গেটে কনেপক্ষ বরকে মালা পরিয়ে বরণ করে নেয়। মঞ্চে বরসহ অন্যদের বসতে হলে বকশি দিতে হবে, দাবি করে কনেপক্ষের লোক। বরপক্ষ ২০ টাকা বকশিস দেয়।

মাত্র ২০ টাকা বকশিস দেওয়ায় কনেপক্ষ নিতে অপারগতা প্রকাশ করে। বরপক্ষের লোকজন বকশিসের পরিমাণ বাড়াতে না চাইলে, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হট্টগোল এবং পরে তা মারামারিতে রূপ নেয়।
এ ঘটনায় কনের বাবা ডোমার থানায় খবর দিলে বরসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বর ও কনেপক্ষের মধ্যে মারামারি হলে ৫ জনকে আটক করা হয়। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ