শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বরগুনায় নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার তালতলীতে জিহাদ ফকির নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। জিহাদ উপজেলা চরপাড়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ শিক্ষার্থী উপজেলা ছোট বগী ইউপির চরপাড়া এলাকার রিপন ফকিরের ছেলে।

মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে জিহাদ ফকির।  আত্মীয় স্বজনরা সব জায়গায় খোঁজার পরেও  তাকে পাননি। এ ঘটনায় সোমবার (২৯ আগস্ট) জিহাদ ফকিরের বাবা রিপন ফকির তালতলী থানার একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ জিহাদের মা বলেন, ‘আজ ছয় দিন ধরে আমার ছেলে নিখোঁজ। আমার ছেলে সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলে মাদরাসা ছুটি দিলেও বাড়িতে আসে নি। কোথায় আছে, কি করছে আমার ছেলেটি। মা ভাত দাও, এ কথাটি ছয় দিন ধরে আমি শুনতে পাচ্ছি না। আপনারা আমার ছেলেটিকে খোঁজে দিন।’

তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করতে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ