মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসজিদের দানবাক্স নিয়ে উসকানিমূলক পোস্ট, আবারও গ্রেপ্তার শাল্লার সেই ঝুমন দাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে সেই ঝুমন দাশকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) সকালে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত ঝুমন দাশ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

ঝুমনের মা নিভা রানী দাস জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কয়েকজন পুলিশ সদস্য এসে ঝুমনকে নোয়াগাঁও বাজারে যাওয়ার জন্য বলেন। এ সময় সেখানে গেলে পুলিশ সদস্যরা তাকে থানায় নিয়ে যান।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা পুলিশের একজন এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি ঝুমন দাশ মসজিদের দানবাক্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট শেয়ার দেন। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মাওলানা মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। সাড়ে ছয় মাস জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি।

কেএল/