সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় সময় নামাযের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে পড়ি। মুহতারামের নিকট জানার বিষয় হল, এরূপ মুহূর্তে আমার জন্য করণীয় কী?

উত্তর প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার যেহেতু প্রায় সময় রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় তাই আপনার জন্য করণীয় হল, প্রবল ধারণা অনুযায়ী আমল করা।

অর্থাৎ যত রাকাত হয়েছে বলে প্রবল ধারণা হয় তত রাকাত ধরে নামায পূর্ণ করে ফেলা। প্রবল ধারণা অনুযায়ী আমল করলে সিজদায়ে সাহু দিতে হবে না।

আর যদি চিন্তার পরও কোনো রাকাতের ব্যাপারে প্রবল ধারণা না হয় তাহলে সন্দিহান রাকাতগুলোর মধ্যে কম সংখ্যাটি ধরে নামায পূর্ণ করবেন। এক্ষেত্রে প্রতি রাকাতে বসে তাশাহহুদ পড়তে হবে এবং নামাযের শেষে সিজদায়ে সাহুও দিতে হবে।

-সহীহ বুখারী, হাদীস ৪০১; জামে তিরমিযী, হাদীস ৩৯৮; কিতাবুল আছল ১/১৯৩; শরহু মুখতাসারিত তাহাবী ২/২৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৯; আলমুহীতুল বুরহানী ২/৩৩৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; আদ্দুররুল মুখতার ২/৯৩-৯৪

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ