মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

একই মঞ্চে সময়ের জনপ্রিয় দুই ইসলামী আলোচক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: একই মঞ্চে উপস্থিত হচ্ছেন সুলতানুল ওয়ায়েজিনখ্যাত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও খতিবুল উম্মাহখ্যাত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা।

আগামী ১৮ সেপ্টেম্বর (রোববার) গাজীপুরের মাদরাসা মারকাযুন নূরের ৭ম সালা দস্তারবন্দী ইসলাহী সম্মেলনে একত্রিত হচ্ছেন দেশের জনপ্রিয় এই দুই ওয়ায়েজ। আলাদাভাবে তারা দেশের বিভিন্ন জায়গায় ইসলামী সম্মেলনগুলোতে উপস্থিত হলেও একসঙ্গে সাধারণতা কোনো আয়োজনে তাদের দেখা যায় না।

সম্মেলনটি গাজীপুরস্থ বোর্ডবাজার হতে পূর্ব দিকে, বটতলা রোডে মৃধাবাড়ী রতন মিয়ার বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হবে।

মাদরাসা মারকাযুন নূরের এই আয়োজনে আরো উপস্থিত থাকবেন, মীরপুর মুসলিম বাজার মাদরাসার মুহতামীম আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী,  মুফতি উবায়দুর রহমান হুজাইফী, মুফতি আব্দুল্লাহ সালেহী, মুফতি আবিদ আল আহসানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

আয়োজন বিষয়ে মাদরাসার পরিচালক মুফতি রিজওয়ান রফিকী জানান, মাদরাসা মারকাযুন নূরের ইসলামী সম্মেলনের জন্য এলাকাবাসীসহ আশপাশের সবাই মুখিয়ে থাকে। সব সময়ই আমরা উম্মাহর জন্য দরদী আলেমদের আলোচক হিসেবে উপস্থিত রাখার চেষ্টা করি। আয়োজনটি যেন সফল হয় সবার কাছে দোয়া চাই।

কেএল/

No description available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ