বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


দ্বাদশ সংসদ নির্বাচন: ইসির রোডম্যাপে যা বলা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত ২০ পৃষ্ঠার কর্মপরিকল্পনায় ২০২৩ সালের নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ভোট হবে ডিসেম্বরের শেষ অথবা চব্বিশ সালে জানুয়ারির প্রথম সপ্তাহে; মোট ১৫ দিনের মধ্যে ভোটের সময় রেখে কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

ইসি ঘোষিত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন তাতে।

নিজেদের জবাবদিহিতা ঠিক রাখতেই ভোটের কর্মপরিকল্পনা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। বলেন, ইসি অনেক প্রশ্নের সম্মুখীন। আস্থাহীনতা আগে থেকেই তৈরি হয়ে আছে। বর্তমান কমিশন আস্থা অর্জনের চেষ্টা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

আরেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান আশা প্রকাশ করে বলেন বলেন, নির্বাচন ঘিরে হয়রানিমূলক মামলা যাতে না হয়, সে পরিস্থিতি তৈরি করতে পারবো।

কর্মপরিকল্পনায় নির্বাচনের পথে ১৪টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে ইসি। এগুলো চিহ্নিত করার পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে কর্মপরিকল্পনার কথা সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

চ্যালেঞ্জের মধ্যে আছে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি, ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, ইভিএমের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি, অর্থ ও পেশিশক্তি নিয়ন্ত্রণ, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বজায় রাখা, সব দল কর্তৃক নির্বাচনী আচরণবিধি অনুসরণ, জাল ভোট ঠেকানো, প্রার্থী এজেন্ট ও ভোটারদের আসা নিশ্চিত করা ইত্যাদি।

চ্যালেঞ্জের পাশাপাশি ১৯টি উত্তরণের বিষয়ও উল্লেখ করা হয়েছে কর্মপরিকল্পনায়। ইসির কর্মপরিকল্পনার সারসংক্ষেপ হলো:

২০২২ এর আগস্ট থেকে ২০২৩ এর ফেব্রুয়ারির মধ্যে আইন সংস্কার
২০২২ এর মার্চ থেকে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত সংলাপ চলবে
২০২৩ এর জানুয়ারি থেকে জুনের মধ্যে সংসদীয় আসন পুনর্বিন্যাস
২০২২ এর আগস্ট থেকে ২০২৩ এর আগস্টে আধুনিক প্রযুক্তির ব্যবহার
নতুন দল নিবন্ধন করা হবে ২০২২ এর সেপ্টেম্বর থেকে ২০২৩ এর জুনের মধ্যে

ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর মে শুরু হয়েছে। যা ২০২৩ এর মার্চে চূড়ান্ত প্রকাশ করা হবে। ত