সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

১০ দিন বন্ধ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকছে। দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী ও শুক্র-শনিবার মিলিয়ে ১০ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এ বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২-৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এবং ৪-৬ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এছাড়া পবিত্র আখেরি চাহার সোম্বার জন্য ২১ সেপ্টেম্বর ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর জন্য ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

এর মধ্যে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর শুক্র-শনিবার হওয়ায় সব মিলিয়ে ১০ দিন বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগ পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও প্রহরা ব্যবস্থা যথারীতি চালু থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ