বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভাঙনের পথে আরেক ধাপ এগোল জাপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়ার পর দলের চেয়ারম্যান জিএম কাদেরকে রাঙ্গা হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘জিএম কাদের কীভাবে রাজনীতি করবেন তা আমি দেখে নেব।’ একইদিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাদ এরশাদকে এরশাদ ট্রাস্টের সদস্য করা হয়েছে।

এ ছাড়া প্রয়াত এরশাদের স্ত্রী ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ কর্তৃক দলীয় সম্মেলনের আহ্বানের পর থেকে দলটিতে দুই দুই ধারায় ভাগ হয়ে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে। একদিকে রওশনপন্থি নেতারা সম্মেলন প্রস্তুত কমিটিতে লোক বৃদ্ধি করছেন, অন্যদিকে জিএম কাদের তার দলের বেশিরভাগ এমপি ও সর্বোচ্চ ফোরামের নেতৃবৃন্দকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। এমতাবস্থায় দলটির ভাঙনের পথে আরেক ধাপ এগোল।

দলের নেতৃবৃন্দ বলছেন, যখন দলকে নির্বাচনমুখী করে সামনে এগিয়ে যাওয়ার কথা, ঠিক সে সময়ে জাপায় এমন জটিলতা তাদের হতাশ করেছে। দলটি পুনরায় ভাঙনের মুখে পড়তে যাচ্ছে বলেও শঙ্কা তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টিন সর্বোচ্চ ফোরামের এক নেতা আমাদের সময়কে বলেন, জাতীয় পার্টি ক্ষমতা থাকা অবস্থায় এদেশের অনেক উন্নতি হয়েছে। সে কারণে দলটির স্বৈরাচারী ভাবমূর্তি ভুলে মানুষ গ্রহণও করেছে। কিন্তু দুঃখের বিষয়, শুধু সঠিক নেতৃত্বের অভাবে দলটির অবস্থান পোক্ত হতে পারল না। দলের অবস্থান পোক্ত হলে কিংবা কারিশম্যাটিক লিডারশিপ থাকলে আজ জাপা নিয়ে এত খেলা হতো না; দলটি অনেক দূরে যেত।

দলের দপ্তর থেকে গতকাল বুধবার বিকালে জানানো হয়, জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে অব্যাহতি দেওয়ায় হয়েছে। বলা হয়, দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এরই মধ্যে এই আদেশ কার্যকর হয়েছে।

এরপরই গণমাধ্যমে মন্তব্য দিয়ে বোমা ফাটালেন মসিউর রাঙ্গা। প্রতিক্রিয়ায় গণমাধ্যকে রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের কীভাবে রাজনীতি করেন তা দেখে নেব।’ তিনি বলেন, ‘আমি সংসদের বিরোধীদলীয় চিপ হুইপ। আমাকে রওশন এরশাদ হুইপ বানিয়েছেন, তিনি (জিএম কাদের) চাইলেও আমার এই পদ খাইতে পারবেন না। আমি দেখে নেব, উনি কীভাবে রাজনীতি করেন।’

তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদও জিএম কাদেরকে অনেকবার বহিষ্কার করেছিলেন। এখন তিনি কথায় কথায় অন্যদের বহিষ্কার করেন। এবার এটার শেষ দেখে নেব।’

এ বিষয়ে দলের নেতা মুজিবুল হক চুন্নু বলেন, ‘তার সংসদ সদস্য পদ বাতিল করার বিষয়ে কোনো চিন্তা-ভাবনা à¦