সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জগন্নাথ হল থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ হল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অমিত সরকার (২৪) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি যশোরের বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

জানা যায়, অমিতকে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিতের রুমমেট সজিব মিত্র বলেন, ‘আমরা জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকি। গতকাল রাত দেড়টার দিকে অমিত ঘুমিয়ে পড়ে। আজ সকাল সাড়ে ১০টার দিকে আমরা তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলে সে কোনো সাড়া দেয় না। পরে অন্য রুমমেটদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

-এটি