মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

'ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাবে মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, জনদুর্ভোগ ও জনভোগান্তি হয় এমন কোন কাজ করবো না এবং কাউকে করতেও দিবো না। ময়মনসিংহ নগরীর মূল সমস্যা যানজট। নাগরিক সেবা প্রদানে যা দরকার তাই করবো। কোন কারণে পিছপা হবো না। পুলিশী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শেষ দিন পর্যন্ত কাজ করবো। স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে ভালুকা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পর্যন্ত অত্যাধুনিক সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া প্রতিটি উপজেলা সদরে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে অপরাধ অনেকাংশে কমে আসবে। একই সাথে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে।

মাছুম আহাম্মদ ভূঞা বলেন, যানজটমুক্ত, নিরাপদ, বাসযোগ্য শান্তিময় নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সহযোগিতামূলক পরামর্শ থাকলে যে কোন মূল্যে যানজটমুক্ত নগরী উপহার দেয়া সম্ভব হবে। প্রতিটা ভালো কাজের পিছনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ময়মনসিংহে সাংবাদিকগণ পেশাদারিত্ব নিয়ে কাজ করছেন।

-এএ