রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

জেলা পরিষদ নির্বাচন : বিনাভোটে জয়ী ১১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেলা পরিষদ নির্বাচনে বিনাভোটে ১১৪ জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচিতদের মধ্যে ২৭ চেয়ারম্যান, ৬৮ জন সাধারণ সদস্য ও ১৯ জন সংরক্ষিত সদস্য রয়েছেন।

জানা গেছে, আপিল নিষ্পত্তি ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৯০ জন, সাধারণ সদস্য পদে এক হাজার ৫০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে বিনাভোটে নির্বাচিত ১১৪ জন রয়েছেন।

যেসব জেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- কুমিল্লা, কুড়িগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট, ঢাকা, পাবনা, পিরোজপুর, বরিশাল ও জামালপুর।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ