সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

করোনায় বিশ্বে আরও ১১৪৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ২১ হাজার আটজন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন তিন লাখ ২১ হাজার ১৫৫ জন।

শনিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৮১১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ৮০০ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৯৫৮ জন।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২৬ হাজার একজন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১১ জন। এটিই বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ১৪ হাজার তিনজনে। আর মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ২৮৯ জন।

এ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৫০৮ জন ও মৃত্যু হয়েছে ১৬০ জনের।

এসময়ে ব্রাজিলে মারা গেছেন ৬৬ জন, ইতালিতে ৯৮ জন, ফ্রান্সে ৭৯ জন, রাশিয়ায় ৯৯ জন এবং জাপানে মারা গেছেন ৬৩ জন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ