সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আজ শনিবার দুপুর ১২টায় ওই ছাত্রী নিহতের পর থেকে এ অবরোধ করেন তারা। পরে অবরোধকারীদের দাবি অনুযায়ী সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

আজ দুপুর ১২টায় মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। সে ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

নিহতের সহপাঠীরা জানায়, প্রাইভেট পড়ে মহাসড়ক পার হচ্ছিল সাদিয়া ও সে। এ ঢাকাগামী একটি ট্রাক সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীর নিহতের পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তারা সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়ার দাবি জানান। আমরা জনস্বার্থে ফুটওভার ব্রিজের বানানোর আশ্বাস দিয়েছি। এখন যান সড়কে যান চলাচল শুরু হয়েছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ