বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইমরান খানকে পাল্টা হুঁশিয়ারি সেনাবাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত এপ্রিলে সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান খান অভিযোগ করে আসছিলেন তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পেছনে পাকিস্তানের সেনাপ্রধানের হাতও রয়েছে। তার অভিযোগ, বিরোধীরা, যুক্তরাষ্ট্র এবং সেনাবাহিনী মিলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার এই ষড়যন্ত্র করেছে। এবার ইমরান খান সেনাবহিনীর বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টার অভিযোগ তুললেন।

ইমরান খান তার ওপর হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর পাশাপাশি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ে কর্মরত শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরকেও দায়ী করেছেন। ইমরান খানের অভিযোগ তাকে হত্যাচেষ্টার পেছনে এই শীর্ষ সেনা কর্মকর্তার হাতও রয়েছে। ইমরানের এই অভিযোগে চটেছে পাকিস্তানের সেনাবাহিনী।

ইমরান খানের বক্তব্য ‘ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনী এবং বিশেষ করে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পিটিআই চেয়ারম্যানের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ একেবারেই অগ্রহণযোগ্য ও অযাচিত।

এতে বলা হয়, ‘কিন্তু স্বার্থান্বেষীমহল যদি ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে বাহিনীর কোনো সাধারণ সদস্যেরও সম্মান, নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ন করে, তাহলে যেকোনো কিছুর বিনিময়ে প্রতিষ্ঠান তার কর্মকর্তা ও সেনাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে।’

বিবৃতিতে বলা হয়, আজকে সামরিক বাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং খুবই নিন্দনীয়। সামরিক বাহিনী কিংবা কোনো সেনার মানহানি করে কাউকে পার পেয়ে যেতে দেওয়া হবে না।

এতে আরও বলা হয়, ‘বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে ঘটনাটি তদন্তের জন্য এবং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই বাহিনী ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা অভিযোগের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।’

প্রসঙ্গত, সপ্তাহখানেকে আগে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গেও ইমরানের বচসা হয়। ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন পাকিস্তানের সামরিক গুপ্তচর শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম। তিনি দাবি করেন, ইমরান খান সেনাবাহিনীর সমালোচনা করছেন, কারণ সেনাবাহিনী তার কথা মতো অসাংবিধানিক কাজ করতে সম্মত হয়নি। শুধু তাই নয়, আইএসআই প্রধান আরও অভি