বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়: মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, মোবাইল ইন্টারনেট প্যাকেজের রেট গ্রহণযোগ্য নয়।

তিনি বলেছেন, বর্তমানে যে প্যাকেজ রেট, তা গ্রহণযোগ্য নয়। মোবাইল ডাটার একটা ফিক্সড রেট থাকতে হবে।

আজ রোববার (৬ নভেম্বর) রাজধানীর বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) পরিবীক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অত্যাধুনিক বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, গ্রাহকের যে চাহিদা তা অপারেটররা পূরণ করতে পারে না। তার কারণ হচ্ছে, ২০১৮ সালের স্পেকট্রাম এবং ২০২২ সালের স্পেকট্রাম এখনো রোল আউট করতে পারেনি। এ কারণে গ্রাহকসেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আমরা অপারেটরদের চাপের মধ্যে রেখেছি। তারা অন্য সময় এমন চাপের মধ্যে পড়েনি।

তিনি বলেন, ডাটা প্যাকেজ রেট সমাধান করলে অন্তত ১০টি প্রশ্নের উত্তর এড়ানো যাবে। বিটিআরসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ