শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

একজন সাধারণ প্রজার কাঠগড়ায় হজরত উমর বিন আব্দুল আজিজ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত রিয়াহ বিন উবাইদা আল-বাহিলি রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, আমি হজরত উমর বিন আব্দুল আজীজ রাহিমাহুল্লাহু তায়ালার কাছে বসা ছিলাম। এমন সময় গ্রাম্য একলোক এসে বললো, হে আমিরুল মুমিনীন! আমার অনেক প্রয়োজন দেখা দিয়েছে। আমার কাছে যা ছিলো সব শেষ। আমার পরিবার এখন চলছে না। সুতরাং কেয়ামতের দিন আমি আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবো। হজরত উমর বিন আব্দুল আজীজ রাহিমাহুল্লাহু তায়ালা ওইলোকের কথা শুনে বললেন, হায়! তুমি বলো কী?

আচ্ছা! তুমি যা বলেছো তা আবার বলো। একই কথা লোকটি আবার বললো। তখন তিনি মাথা নিচু করে ফেলেন। কান্না শুরু করেন। চোখের পানি মাটি ভিজিয়ে ফেললো। তারপর তিনি মাথা উঠিয়ে বললেন, আচ্ছা বলো তোমার পরিবারের সংখ্যা কতো? উত্তরে লোকটি বললো, আমি এবং আমার তিন মেয়ে।

তখন হজরত উমর বিন আব্দুল আজীজ রাহিমাহুল্লাহু তায়ালা তিন মেয়ের জন্য তিন শত দেরহাম এবং তার জন্য তিন শত দেরহাম বায়তুল মাল থেকে বরাদ্দ করে দেন। এবং তাকে একশত দেরহাম নগদ প্রদান করে বলেন, এই একশত দেরহাম আমার নিজের সম্পদ থেকে তোমাকে দিয়েছি।

মুসলমানদের সম্পদ থেকে দিইনি। সুতরাং তুমি এগুলো খরচ করো। যখন অন্যান্য মুসলমানদের বরাদ্দ আসবে তখন তুমি তোমার বরাদ্দ গ্রহণ করার জন্য আসো। সূত্র: আর-রিক্কাতু ওয়াল বুকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ