বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানে ৪.৯ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির বেসরকারি টিভি চ্যানেল হাম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি পাকিস্তান।

সংবাদমাধ্যমটি জানায়, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। মালাকান্দ বিভাগেও কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৯ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্প কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। এর গভীরতা ছিল ২২৭ কিমি।

জানা যায়, ভূমিকম্প অনুভূত হলে জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কালিমায়ে তাইয়্যেবা দোয়া দুরূদ পাঠ করে এবং ঘর থেকে বেরিয়ে আসে।