মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

নতুন ফিচার আনার ঘোষণা হোয়াটসঅ্যাপের, কমবে নোটিফিকেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়মিত তাদের পরিষেবা আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে আনে নতুনত্ব। আবারও নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ বড় গ্রুপের একটি সবচেয়ে অসুবিধা ছিল বেশি বেশি নোটিফিকেশন। ফলে কেউ কেউ এই নোটিফিকেশন থেকে বাঁচার জন্য নিজেকে ব্লক করে রাখতো। কেউ কেউ আবার নোটিফিকেশন বন্ধ করে রাখতো।

ব্যবহারকারীদের এই অসুবিধার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে। নতুন ফিচারটির ফলে অটোমেটিক পদ্ধতিতে নোটিফিকেশন আসা কমবে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপ তাদের বেটা ভার্সনের জন্য নতুন একটি ফিচার চালু করছে। এরফলে কোনো গ্রুপের সদস্য সংখ্যা ২৫৬ এর বেশি হলে অটোমেটিক ভাবে সেই গ্রুপ মিউট হয়ে যাবে। ফলে অতিরিক্ত নোটিফিকেশন পাওয়ার সমস্যা আর থাকবে না। ব্যবহারকারীও বিরক্ত ছাড়াই গ্রুপ চ্যাট ব্যবহার করতে পারবেন। শুধু সুবিধাটি প্রাথমিক ভাবে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য চলবে। -টাইমস অব ইন্ডিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ