শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা নিম্নআয়ের মানুষের জন্য ব্যতিক্রমী আয়োজন, ৫ টাকায় মুরগির মাংস-খিচুড়ি রাজধানীতে প্রতি বছর ৬০ হাজার গাছ লাগাবে সরকার: প্রশাসক সালাম একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল পাস বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর

কারিগরির স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ প্রশ্নপত্র ভুলের কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।  সেই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত সংশোধিত এ রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

রুটিনে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি/বিএম) একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা-২০২২ এর গত ৬ নভেম্বর স্থগিতকৃত পরীক্ষা [বিষয় ও কোড: বাংলা-১, ২১৮১১ (নতুন সিলেবাস), ১৮১১ (পুরাতন সিলেবাস) পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর বেলা ২টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ওই দিন বাংলা-১ এ প্রশ্ন ভুলের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। যদিও কারিগরি বোর্ড পরীক্ষা স্থগিতের নোটিশে বলা হয়েছিল, অনিবার্য কারণ বশতঃ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ