সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

৭টি গুণের অধিকারী নারীদের জান্নাতী নারী মনে করা হয়: ড. মুশতাক আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। নিম্মোক্ত ৭টি গুণের অধিকারী নারীদের জান্নাতী নারী মনে করা হয়। এক. সর্বদা নামায রোযা যিকর তাসবীহ ও তিলাওয়াতে কুরআনের পূর্ণ পাবন্দী করে চলেন।

দুই. যথা সম্ভব নিজ ঘরদুয়ারে থাকেন। অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করেন না। পর্দা পুশিদা হায়া ও সম্ভ্রম রক্ষার প্রতি সর্বোচ্চ যত্নশীল থাকেন।

তিন. নিজ পারিবারিক অভিভাবক তথা স্বামী, বাবা, ভাই বা পুত্রের সঙ্গে হৃদ্যতা ও মান্যতার সম্পর্ক রেখে চলেন।
চার. অল্পে তুষ্টি আদর্শিকতা ও বিজ্ঞতার সাথে নিজের প্রয়োজনীয় সমূদয় কাজ সম্পাদন করেন। নিজ সন্তান ও সহায় সম্পদের পূর্ণ হেফাযত করেন।

পাঁচ. নিজে পরিবারের নেপথ্য পরিচালক হিসাবে পারিবারিক কাছে বা দূরে অবস্থিত সকল সদস্যদের প্রতি আন্তরিকতা দরদ ও কল্যাণকামিতা পোষন করেন।

ছয়. নিজের ঘর দুয়ার সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন ও ঘুছিয়ে রাখেন। গৃহে গান বাজনা বা দৃষ্টি কটু ছবি রাখেন না।

সাত. নিজে কাজের ফাঁকে যখনই একটু সুযোগ পান তখনই দীনী কোন কিতাব/বই পড়েন কিংবা তাসবীহাত আদায় করেন কিংবা কোন হক্কানী রাব্বানী আলিমের বয়ান শোনেন। নিজকে কর্মব্যস্ত রাখেন, অবসর রাখেন না। গীবত শেকায়েতের সুযোগ দেন না। বেকার সময় নষ্ট করেন না।

আমাদের নারীদের আল্লাহ তায়ালা এ গুণগুলো অর্জন করার তাওফিক দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ