মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ক্রোম ব্রাউজার সুরক্ষিত রাখতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে সুরক্ষাজনিত সমস্যার কথা কিছুদিন আগে জানান সাইবার বিশেষজ্ঞরা। সেই সমস্যা কাটিয়ে সম্প্রতি ব্রাউজারটি নতুন একটি আপডেট এনেছে। কম্পিউটারে ক্রোমকে সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের দ্রুত এই আপডেটি ডাউনলোড করতে বলা হয়েছে।

ভার্সন ১০৫.০.৫১৯৫.১০২ আপডেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীদের ডিভাইসে সুরক্ষারজনিত সমস্যার সমাধান করেছে ক্রোম। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে এই আপডেট ডাউনলোড করা যাচ্ছে।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে কোরিয়াম ইঞ্জিনে সমস্যার কারণেই সুরক্ষার গাফিলতি ধরা পড়েছিল। গুগল ক্রোম ছাড়াও মাইক্রোসফট এ্যাডজ -এর মতো জনপ্রিয় ওয়েব ব্রাউজার এই ইঞ্জিনের উপরে ভিত্তি করে চলে।

তবে ঠিক কী সমস্যা দেখা গিয়েছিল সেই বিষয়ে খোলসা করে কিছু জানায়নি মার্কিন টেক জায়েন্ট সংস্থাটি।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, যতক্ষণ না বেশিরভাগ গ্রাহক এই আপডেট ইনস্টল করছেন ততক্ষণ বাগ ডিটেলসের পেজ রেসট্রিকটেড থাকবে।

গত অগাস্ট মাসের ৩০ তারিখ গুগল ‌‘ব্রাউজারে জিরো ডে বাগ’- এর খবর প্রথম প্রকাশ্যে এসেছিল। পরে গুগল জানায় শিগগিরই তারা সব গ্রাহকের ডিভাইসে আপডেট পাঠিয়ে এই সমস্যার সমাধান করবে। সেই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটি নতুন আপডেট আনলো।

যেভাবে নতুন আপডেটটি ইনস্টল করবেন-

১। কম্পিউটার থেকে গুগল ক্রোম ওপেন করুন।

২। ডান দিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩। এবার ‘হেলপ’ অপশনে ক্লিক করলে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অপশন দেখতে পাবেন।

৪। এখান থেকে ‘আপডেট গুগল ক্রোম’ অপশন সিলেক্ট করুন।

৫। এরপরে ‘রিলঞ্চ’ অপশন সিলেক্ট করে আপডেট ইনস্টল করুন।

ইনস্টল করা সম্পন্ন হলে কম্পিউটারে গুগল ক্রোম বন্ধ করে আবার একবার চালু করেন। তাহলেই নতুন আপডেটের সব ফাইল আপনার ব্রাউজে প্রবেশ করবে। সুরক্ষিত থাকবে আপনার কম্পিউটার ও প্রয়োজনীয় তথ্য।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ