বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যশোরে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সড়কে চার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার পতেঙ্গালী ছুটিপুর সড়কে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলায় রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় অপর দুজন প্রাণ হারিয়েছেন বলে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চাঁচড়া খামারপাড়ার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) এবং তার বন্ধু চাঁচড়া বর্মণপাড়ার পাগল বর্মণের ছেলে সূর্য বর্মণ (১৮) একটি বাইসাইকেলে যাচ্ছিলেন।

পথে পতেঙ্গালী গ্রামে মাটিবাহী একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ওরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নন্দ ঘোষ (৫৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি তাজুল ইসলাম।

নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, “পাশে দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু একটি বাইসাইকেলে করে যাচ্ছিলেন।”

অপরদিকে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আরোহী দুই যুবক প্রাণ হারান বলে মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান।

নিহতরা হচ্ছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮) এবং মাছনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২)।

ওসি মনিরুজ্জামান জানান, রাতে রাজগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই যুবক। তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

খবর পয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি মনিরুজ্জামান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ