সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

শীতকালে মোটরসাইকেল স্টার্ট না নিলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতে অন্য সমস্যাগুলোর মাঝে আরও একটি সমস্যা মোটরসাইকেল স্টার্ট না নেওয়া। তাই নিজের সঙ্গে প্রিয় বাহনটিরও এবার একটু বাড়তি যত্নের প্রয়োজন। না হলে সকালে তড়িঘড়ি কাজে বেরোতে গিয়ে দেখবেন, মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। কিছু টিপস রইল। শীতকালে বাইকের স্টার্ট সমস্যা মেটাতে যা কাজে লাগতে পারে।

জেনে নিন এর কারণ ও প্রতিকার-

১. শীত পড়ে গেলে ঠান্ডা হাওয়ার ভয়ে অনেকেই মোটরবাইক চালাতে পছন্দ করেন না। ফলে অনেক স‌ময়ে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে গাড়িটি। এতেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই দীর্ঘ সফর না করলেও রোজ এক বার করে অল্প সময়ের জন্য মোটরসাইকেলটি চালান।

২. মোটরবাইকে থাকা ইঞ্জিন অয়েলটি একটি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত। কারণ ইঞ্জিন অয়েল অনেক স‌ময়ে পাতলা হয়ে যায়। শীতকালে তা আর কাজ করে না। তাই সময় মতো বাইকের সার্ভিসিংও খুব জরুরি।

৩. আজকাল অনেক মোটরবাইক কিক স্টার্ট করার উপায় থাকে না। তবে যাদের মোটরবাইকে এটি থাকে, তারা স্টার্ট না হওয়ার স‌মস্যা মেটাতে প্রথমেই কিক স্টার্ট দিয়ে নিতে পারেন।

৪. মোটরবাইকের একটি গুরুত্বপূ্র্ণ অংশ হল স্পার্ক প্লাগ। ‌এই স্পার্ক প্লাগ নিয়মিত পরিষ্কার রাখা উচিত। স্পার্ক প্লাগ মোটরবাইক স্টার্ট নেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।

৫. মোটরবাইকের ব্যাটারি কেটে গেলে বা চার্জ ফুরিয়ে গেলেও অনেক স‌ময়ে স্টার্ট নিতে চায় না। সে ক্ষেত্রে মোটরবাইকের সঙ্গে থাকা ব্যাটারি বদলে নিন অথবা চার্জ দিয়ে নিতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ