মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাওলানা সাদকে কোনোভাবেই বাংলাদেশে আসতে দেয়া যাবে না : হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আসন্ন ইজতেমায় তাবলীগের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভিকে কোনোভাবেই আসতে দেয়া যাবে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাজী বশির মিলনায়তনে হেফাজতের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এর আগে বাংলাদেশে মাওলানা সাদের আগমন নিয়ে অনেক হানাহানি, মারামারি হয়েছে। মসজিদে মসজিদে হাঙ্গামা তৈরি হয়েছে। আমরা চাই না বাংলাদেশে এমন পরিস্থিতি আর তৈরি হোক।

হেফাজতের সম্মেলন থেকে এছাড়াও আরো ৬টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, এক. কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। দুই. হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার করতে হবে। তিন. নবী সা.কে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান চালু করতে হবে। চার. কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। পাঁচ. জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ছয়. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসেন দিল্লীর মাওলানা সাদ কান্ধলভি। তখন এ নিয়ে বাংলাদেশে না তর্ক-বিতর্ক তৈরি হয়। মাওলানা সাদকে কোনোভাবেই ইজতেমায় অংশগ্রহনের সুযোগ দেয়া যাবে না বলে দাবি জানান ওলামায়ে কেরাম। এসব দাবির মুখে ইজতেমায় অংশগ্রহণ না করেই কাকরাইল মসজিদ থেকে ভারতে চলে যান তিনি।

করোনার কারণে গত দুই পর্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। দেশ স্বাভাবিক হওয়ায় আগামী জানুয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাখো মানুষের প্রাণের জমায়েত বিশ্ব ইজতেমা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ