সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মুলার স্বাস্থ্য উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকালের সবজির তালিকায় প্রথম দিকেই রয়েছে মুলা। তবে সাধারণ সবজি মনে করে এটিকে অনেকেই পছন্দ করেন না। আবার অনেকে এতটাই পছন্দ করেন। কেউ কেউ সালাদেও কাঁচা মুলা ব্যবহার করেন। তবে এই সবজির রয়েছে অসাধারণ গুণ।ফোলেট, ফাইবার, রাইবোফ্ল্যাবেন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালশিয়াম সমৃদ্ধ মুলা।

জেনে নিন মুলার উপকারিতা সম্পর্কে

১. মুলা শরীরে লোহিত রক্তকণিকা সংশ্লেষণে সাহায্য করে। এর ভিটামিন সি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন উৎপাদন করে। এছাড়া মুলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম হাড়ের শক্তি, পাশাপাশি উচ্চ রক্তচাপও কমায়।

২. মুলায় রয়েছে গ্লুকোসিনোলেটস নামক এক ধরনের সালফার। যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ভবিষ্যতে ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোষগুলোর নির্মূলে সহায়তা করে এই যৌগ।

৩. যাদের বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যায় ভোগেন, তারা তাদের খাদ্যতালিকায় অবশ্যই মূলা রাখুন। মূলা ফাইবার সমৃদ্ধ সবজি। এটি হজম প্রক্রিয়া উন্নত করে। মুলায় পানির পরিমাণ প্রায় শসার মতোই।

৪. ডায়াবেটিস রোগীরা ডায়েটে অবশ্যই মুলা যোগ করুন। এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ