সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সবার আগে ঈমানকে মজবুত করতে হবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রামের আল্লামা ফজলুল করিম (রহ:) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গনে তিন দিনব্যাপী ইজতেমার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদ যোহর ধরলা সেতুর পূর্বপাড়ে মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেবের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।ৎ

উদ্বোধনী বয়ানে দেশ ও জাতির শান্তি কামনা করে চরমোনাই পীর বলেন, আল্লাহর সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে জীবনের প্রতিটি কাজে আল্লাহর হুকুম ও রাসূল সা. এর সুন্নাত অনুযায়ী জীবনকে সাজতে হবে।

ইজতেমার শৃঙ্খলা রক্ষায় কমিটির তিনশতাধিক স্বেচ্ছাস্বেবক ছাড়াও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছেন। সরকারী স্বাস্থ্যবিভাগ এবং ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

ইজতেমা এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক মাওলানা হাবিবুল্লাহ বেলালী জানান, আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত লাইট ও মাইকের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছরের ন্যায় ইজতেমায় এবারও লাখো মুসল্লির 'আল্লাহ আল্লাহ' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠছে ময়দান। এবার উপস্থিত মুসল্লীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করেন তিনি।

আগামী রোববার (২৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের পর আখেরী মুনাজাতের মাধ্যমে ইজতেমা আনুষ্ঠানিক ভাবে শেষ হবে। এ সময়ে পীর সাহেব চরমোনাই ছাড়াও দেশবরেণ্য আলেম ওলামাগণ বয়ান পেশ করবেন।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ