শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

অতিরিক্ত ঘুমের কারণে স্বাস্থ্যের যেসব ক্ষতি হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও ঘুমের প্রয়োজন রয়েছে। তবে  অতিরিক্ত ঘুমও শরীরের জন্য ক্ষতিকর।চিকিৎসকদের মতে, শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো জরুরি। ব্রিটেনের ‘ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশন’ একটি গবেষণায় উল্লেখ করেছে, ১৮ থেকে ৬৪ বছরের মানুষদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম যথেষ্ট। তবে যাদের ৯ ঘণ্টারও বেশি ঘুমের অভ্যাস রয়েছে, তাদের রোগব্যধি হওয়ার ঝুঁকি বেশি।

অতিরিক্ত ঘুমের কারণে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়:

মানসিক অবসাদ: সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর ও মন উৎফুল্ল থাকে। অতিরিক্ত ঘুমালে যেমন আলসেমি লাগে, কোনো কাজেও তেমন উৎসাহ খুঁজে পাওয়া যায় না।

প্রজনন ক্ষমতা কমে যাওয়া: দীর্ঘক্ষণ ঘুমালে শারীরিক সক্রিয়তা অনেকটাই কমে যায়। যার ফলে নারী-পুরুষ উভয়েরই প্রজনন ক্ষমতায় প্রভাব পড়ে। শারীরিক সক্ষমতা না থাকলে, প্রজননে সাহায্যকারী হরমোনের ভারসাম্যও নষ্ট হয়।

স্থূলতা: অতিরিক্ত ঘুমালে শরীরের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। পাশাপাশি এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগও বেড়ে যায়।

হৃদ্‌যন্ত্রের সমস্যা: শারীরিক সুস্থতা বজায় রাখতে যেটুকু শরীরচর্চা প্রয়োজন, রোজ সেইটুকু করতে না পারলে হার্টের সমস্যা হবেই।

রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া: রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নির্ভর করে কোনো ব্যক্তি কীভাবে জীবনযাপন করছেন তার ওপর। তাই শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের বিকল্প নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ