বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে ইসলামী আন্দোলন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে দেখেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। যে জাতি নিজেরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম।

তিনি আরও বলেন, বেগমপাড়ায় টাকা পাচার করা হচ্ছে। সেকেন্ড হোম করছে মালয়েশিয়ায়। ভারতের বাঁধের প্রতিবাদে আমরা লং মার্চ করে সফল হয়েছি। আমরাই সফল হয়েছি।

সোমবার বিকালে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে আলোচনা করেন, ইশা ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আশরাফুল ইসলাম, আলহাজ্ব নুর মুহাম্মদ মিয়া, মুফতি গোলাম কবির মাসুম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি শরিফ ইফতেখার উদ্দিন, হাফেজ মোহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাজবাড়ী জেলা ইশা ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করেন।  সভাপতি হিসেবে আঃ রহিম সুমন, সহ-সভাপতি আব্দুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আবু রায়হান হিসেবে দায়িত্ব পান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ