সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রামুর রাজারকুল আজিজুল উলুম মাদরাসার বার্ষিক সভা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৪৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আগামী সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে এই দ্বীনি সভা চলবে রাত ১১টা পর্যন্ত।

এদিকে রাজারকুল আজিজুল উলুমের মোহতামীম মাওলানা মোহছেন শরীফ বলেন, আমাদের এই এলাকার অন্যতম বড় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটি। দীর্ঘ ৪ যুগেরও বেশি সময় ধরে এই মাহফিল চলে আসছে। এলাকাবাসী অপেক্ষায় থাকে রাজারকুল আজিজুল উলুমের সভার জন্য। এ সভা থেকে তারা দ্বীনের খোরাক পায়। যারা কাছাকাছি আছেন তাদের সবার কাছে দ্বীনি দাওয়াত রইলো। যারা দূরে আছেন তাদের কাছে একান্ত দোয়া চাই মাহফিল যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়।

তিনি জানান, সভায় উপস্থিত থাকবেন, শাহ জালাল ইসলামী ব্যাংকের শরীয়া বোর্ডের চেয়ারম্যান মুফতী শাহেদ রাহমানী, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়্যাহ’র মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামজা, ইসলামী আলোচক মাওলানা আব্দুল বাসেত খাঁন, ইসলামী আলোচক মাওলানা হাফেজ হাসান জামিল এবং চট্টগ্রামের লোহাগাড়ার রাজঘাটা মাদ্রাসার পরিচালক মুফতী হাবিবুল ওয়াহেদ।

এছাড়া উপস্থিত থাকবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ