সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

প্রথম-দ্বিতীয়, ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘নতুন বছরে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালু হচ্ছে  নতুন শিক্ষাক্রম ।’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত এক সাংবাদিক সমাবেশে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, 'আমরা শিক্ষাক্রমে রূপান্তর ঘটাচ্ছি। তাই এই শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করছি। যদিও আমরা ২০২২ সালে পাইলটিং করেছি। কিন্তু তারপরেও যেহেতু আমরা শিক্ষায় রূপান্তর ঘটাচ্ছি, শিক্ষাক্রমে অনেক পরিবর্তন এসেছে আগের তুলনায়। কীভাবে পাঠদান করা হবে, কীভাবে মূল্যায়ন করা হবে­- এসব কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে।

সেজন্য পুরো ২০২৩ সাল নির্দিষ্ট শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে। সারা বছর আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক- সকলের কাছ থেকে আমরা মতামত নেবম এবং ২০২৪ সালে যেই বইগুলো যাবে সেখানে আমরা পরিমার্জন, সংযোজন, বিয়োজন করে নেব।

পাঠ্য বইয়ে ভুলভ্রান্তি সংশোধনের ব্যাপারে তিনি বলেন, 'অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা কাজ করে সংশোধন করে দিয়েছি। আশাকরি, এ বছর নতুন বইয়ে কোনো ভুল থাকবে না। তারপরেও যদি কোথাও কোনো ভুল থেকে যায় তা সাথে সাথে সংশোধন করা হবে।'