সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ভিটামিন ‘ডি’ এর উৎস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভিটামিন ‘ডি’ হলো এমন একটি ভিটামিন, যা আমাদের শরীরের হাড়ের সুগঠনের জন্য প্রয়োজন। ভিটামিন ‘ডি’-এর উপস্থিতিতে আমাদের শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে। ভিটামিন ‘ডি’ আমাদের শরীরের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে।

ভিটামিন ‘ডি’-এর উৎস

সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বক ভিটামিন ‘ডি’ উৎপন্ন করতে পারে অর্থাৎ সূর্যালোক ভিটামিন ‘ডি’-এর উৎস।

এ ছাড়াও সামুদ্রিক মাছ ভিটামিন ‘ডি’-এর উৎস। সূর্যের আলোতে না গেলে বা কম গেলে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি হতে পারে। সূর্যের আলো ভিটামিন ‘ডি’-এর সবচেয়ে ভালো উৎস। এ ছাড়াও বেশ কিছু খাবারে ভিটামিন ‘ডি’ রয়েছে। যেমন—

- সামুদ্রিক মাছ

- ডিমের কুসুম

- কলিজা

- মাখন

- পনির

এ ছাড়া এখন কিছু খাবার যেমন দুধ, মাশরুম, ইয়োগার্টে ভিটামিন ‘ডি’ ফর্টিফায়েড করা হচ্ছে।

ভিটামিন ‘ডি’ ঘাটতি প্রতিরোধে করণীয়

- প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো শরীরে লাগানো।

- ভিটামিন ‘ডি’-এর ঘাটতি সম্পর্কে মানুষকে সচেতন করা

- ঘাটতি থাকলে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট খাওয়া

ভিটামিন ‘ডি’-এর ঘাটতির সঙ্গে কিছু দীর্ঘমেয়াদি রোগের সম্পর্ক পাওয়া গেছে গবেষণায়।

যেমন—ডায়াবেটিস, অ্যালার্জি, অ্যাজমা, রিউমাটরেড আর্থ্রাইটিস ইত্যাদি। এ ছাড়াও বাচ্চাদের রিকেটস, বড়দের অস্টিওপোরেসিসের ভিটামিন ‘ডি’-এর ঘাটতির সঙ্গে সম্পর্কিত। ভিটামিন ‘ডি’-এর ঘাটতি থাকলে সূর্যের আলোতে থাকতে হবে, ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খেতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট নিতে হবে।

-এসআর