শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিএনপিকে মোকাবিলা করা কঠিন নয়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিকে মোকাবিলা করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়। বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ-সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তবে, তারা কী করতে চায় বা কী করতে পারে, সে বিষয়ে আমাদের ধারণা আছে। সেটিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা আছে।’

সচিবালয়ে আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির সাংঘর্ষিক রাজনীতিই বড় চ্যালেঞ্জ। বিএনপির মিত্রদের দেশবিরোধী অপতৎপরতা, বিদেশিদের পদলেহন এবং বিদেশিদের কাছে ধরনা দেওয়া—এগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে এখন বিএনপি নিজেই বেকায়দায় পড়েছে। বিএনপি বুঝতে পেড়েছে তাদের শক্তি ও সামর্থ্য কতটুকু।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন সারা বিশ্বে সংকটময় পরিস্থিতি চলছে। করোনা মহামারি চলে গিয়েছিল। দুই মাস আগেও তাই ভেবেছিলাম। কিন্তু দেখা গেল করোনা যায়নি। চীনসহ কয়েকটি দেশে করোনা মাথাচাড়া দিয়ে উঠছে। পাশাপাশি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষকে ভালো রাখা এবং সংকটময় পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অবশ্যই চ্যালেঞ্জ। গত তিন বছরও চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা মোকাবিলা করতে পেরেছি।’

মানুষ অতীত ভুলে যায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে বিদ্যুতের আওতায় ছিল মাত্র ৪০ শতাংশ। এখন বিদ্যুৎসুবিধা পায় শতভাগ। কিছুদিন আগে যখন লোডশেডিং হলো তখন মানুষ হৈহৈ-রৈরৈ শুরু করেছিল। কিন্তু এখন আর লোডশেডিং নেই। সে খবর পত্রিকার পাতা বা টিভির খবরে নেই।

আগে যে রাস্তাঘাট ছিল না, যে রাস্তায় রিকশা নিয়ে চলা দুষ্কর ছিল, এখন সেখানে গাড়ি চলে। এ বিষয়গুলো মানুষ ভুলে গেছে। ১৪ বছর আগে কি ছিল? আমরা ক্ষমতায় আসার আগে তো সব বদলে দিতে পারিনি। আর আজকে কী পরিস্থিতিতে দাঁড়িয়েছি সে অবস্থা মানুষকে মনে করিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমি গণমাধ্যমের সহযোগিতা চাই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ