বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আগামীকাল যশোর দারুল আরকাম মাদরাসার ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহিদুর রহমান যশোর থেকে>

যশোর দারুল আরকাম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল বাদ আসর থেকে অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান করবেন সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া।

প্রধান আলোচক হিসেবে বাদ মাগরীব বয়ান করবেন সাভার জামি'আ কাসেমিয়া আশরাফুল উলূম ঢাকা এর মহাপরিচালক খতীবে বাঙ্গাল আল্লামা জুনাঈদ আল-হাবীব ঢাকা।

আরো বয়ান করবেন দারুল হাবীব মাদরাসার শায়খুল হাদিস মুফতি আব্দুর রব ফরিদী। আরো বয়ান করবেন গাজীপুর আল - আকসা জামে মসজিদের খতীব মুফতী আব্দুর রাজ্জাক লক্ষীপুরী।

মাহফিলের সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের সহ সভাপতি, জেলা কমিটির সাধারণ সম্পাদক, অত্র মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান। মাহফিল সফল করার লক্ষে জিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্যে আহবান করেছেন মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী উবায়দুল্লাহ শাকির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ