সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

রাশিয়ার সৈন্যদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা, ক্ষোভ প্রকাশ করলেন কাদিরভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ার সৈন্যদের দাড়ি রাখা নিষিদ্ধ করে জারি থাকা একটি আইনের সমালোচনা করেছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার বিষয়টির সমালোচনা করেন তিনি।

জানা যায়, গত বুধবার আরবিসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং পার্লামেন্ট সদস্য ভিক্টর সোবোলেভ দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেছেন।

ভিক্টর বলেন, দাড়ি, ব্যক্তিগত স্মার্টফোন ও ট্যাব ব্যবহারের ওপর দেওয়া নিষেধাজ্ঞাটি সামরিক শৃঙ্খলার অত্যাবশ্যকীয় অংশ।টেলিগ্রামে দেওয়া পোস্টে ভিক্টরের মন্তব্যের কঠোর সমালোচনা করেন রমজান কাদিরভ।

তিনি লেখেন, আপাতদৃষ্টে মনে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর সোবেলেভের হাতে অফুরন্ত অবসর সময় আছে। কাজ না পেয়ে তিনি নতুন করে সামরিক আচরণবিধিগুলো নিয়ে পড়াশোনা করছেন।

কাদিরভ বলেন, বেশির ভাগ মুসলিম সেনা ধর্মীয় বিধি মেনে দাড়ি রাখেন। এ নিয়ে মন্তব্যকে উসকানি হিসেবে দেখছেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ