শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আফ*গানিস্তানে শৈত্যপ্রবাহে ১২৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তীব্র শীতে এ পর্যন্ত অন্তত ১শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডায় দেশটিতে প্রায় ৭০ হাজার গবাদি পশুও মারা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

আফগানিস্তানের অনেক এলাকা তুষারে সম্পূর্ণ বিচ্ছিন্ন। উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছিল, তবে পাহাড়ি অঞ্চলে অবতরণ করতে পারেনি।

আফগানিস্তানে সাধারণ শীতকালে ঠাণ্ডা বেশি। কিন্তু গত এক দশক সেখানকার বাসিন্দাদের এবারের মত খারাপ ঠাণ্ডা দেখতে হয়নি। তবে, আগামী ১০ দিনে এই আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ