সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইমরান খান ও খাজা আসিফের মামলা: উভয় পক্ষের আইনজীবীকে ১০ হাজার রুপি করে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।।

খাজা আসিফের বিরুদ্ধে ইমরান খানের ১০ বিলিয়ন ক্ষতিপূরণ মামলার শুনানিতে আদালত উভয় পক্ষের আইনজীবীদের ১০ হাজার রুপি জরিমানা করে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছে।

এই রায় ঘোষণা করেন জজ উমিদ আলি বেলুচ।

জানা গেছে, শুনানির দিনে আইনজীবী বিচারপতির কাছে আবেদন করেন যে, খাজা আসিফের আইনজীবীর ভাইঝির বিয়ে, তাই শুনানি ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হোক। বিচারপতি বলেন, ১১ বছর ধরে এই মামলা চলছে। আর আজ শুনানির দিনে মুলতবি করার আবেদন করা হচ্ছে।

আদালত এই আবেদন মঞ্জুর করে উক্ত আইনজীবীকে ১০ হাজার রুপি জরিমানা করে।

একই সাথে ইমরান খানের আইনজীবীকেও আদালত ১০ হাজার রুপি জরিমানা করে এজন্য যে, তিনি কেন শুনানি মুলতবির এই আবেদনের বিরোধিতা করলেন না!

সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ